Saturday, April 4, 2026

‘শুভেন্দু তো একা যাবে না, বাংলা দেখবে ধস নামছে তৃণমূলে’, এবার তোপ মান্নানের

Date:

Share post:

শুভেন্দু অধিকারী ইস্যুতে এবার সরব হলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেসের নেতা আবদুল মান্নান।
তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি জানালেন, “এসবই তো ওদের কপালে লেখা ছিলো। তৃণমূল অনেক যন্ত্রণা দিয়েছে। কংগ্রেসের সমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলো, তারপর কংগ্রেসেরই বিধায়ক ভাঙিয়েছে। দলকে ভালবাসি বলে খুব কষ্ট হয়েছিলো তখন৷ এবার ঠ্যালা বুঝুক তৃণমূল!”

কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাড়ি ফিরছেন তিনি৷ মান্নান সাহেব আশাবাদী, “দিন সাতেকের মধ্যেই বেরোব।” তার মাঝেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন আবদুল মান্নান। শুভেন্দু ইস্যুতে তৃণমূলকে নিশানা করে বলেছেন, “এ রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই৷ স্বৈরাচারী শাসন চলছে। কিন্তু এবার তো তৃণমূল কত ধানে কত চাল টের পাবে।” মান্নান বলেছেন, “শুভেন্দু তরুণ নেতা। ওঁর যোগ্যতাও রয়েছে। শুভেন্দু তো শুধু একা যাবে না। তৃণমূলে কেমন ধস নামে এ বার বাংলা দেখবে”।

আরও পড়ুন-৭ ঘণ্টা আলোচনাতেও কাটল না জট, ফের শনিবার কৃষক-কেন্দ্র বৈঠক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...