Thursday, June 4, 2026

কয়লা পাচারকাণ্ড: নজরদারি চালাতে কোলিয়ারি এলাকায় শিবির করবে CBI

Date:

Share post:

এবার দুর্গাপুর-আসানসোলে ক্যাম্প করবে সিবিআই।
অবৈধ কয়লা খাদানের কারবারের উপর নজরদারি চালাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অবৈধ কয়লা খাদান কারা চালাচ্ছে, কাদের মদতে চালাচ্ছে তার উপর সরাসরি নজরদারি চালাতেই এবার কোলিয়ারি এলাকায় শিবির গড়ছে সিবিআই।

জানা গিয়েছে, বছরের ৩৬৫দিন সেখানে থাকবেন একাধিক আধিকারিক। অবৈধ কারবার নিয়ে তদন্তের সুবিধায় লোকাল লিঙ্ক তৈরির করাই উদ্দেশ্য তাঁদের। এবং তার ভিত্তিতেই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে।

কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে অফিসাররা জানতে পারছেন, বছরের পর বছর ধরে বেআইনি খাদান চলে আসছে দুর্গাপুর-আসানসোলে। কয়লার বেআইনি উত্তোলনের জেরে সমান্তরাল অর্থনীতি চলছে এই সমস্ত এলাকায়। ইসিএল, সিআইএসএফ-এর পদস্থ কর্তাদের একাংশকে সঙ্গে নিয়ে এই কাজ চালিয়ে আসছে কয়লা মাফিয়ারা। সঙ্গে রয়েছেন স্থানীয় থানার দায়িত্বপ্রান্ত অফিসাররা। অবৈধ খাদানের কয়লা যাচ্ছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে, বিহার থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লির কড়া নির্দেশ, এরাজ্যে কয়লা পাচার বন্ধ করতে হবে। সেই সঙ্গে কয়লা মাফিয়াদের কোনওভাবেই রেয়াত করা যাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সিবিআইয়ের নজরে এসেছে কোলিয়ারি এলাকায় ইসিএল বা স্থানীয় পুলিশ প্রশাসনের কাজকর্মের উপর নজর রাখার কেউ নেই। যে কারণে অবৈধ কারবারের এই রমরমা। দিল্লির সদর দফতর থেকে নির্দেশ এসেছে দুর্গাপুর, আসানসোল-রানিগঞ্জে স্থায়ীভাবে থাকতে হবে সিবিআইয়ের টিমকে।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এক একটি শিবিরে অফিসার ও বিভিন্ন পদমর্যাদার কর্মী মিলিয়ে ১৫ থেকে ২০ জন রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে চারটি শিবির করার পরিকল্পনা রয়েছে। আস্তে আস্তে এর সংখ্যা আরও বাড়ানো হবে। পুরুলিয়া জেলাকেও পরে এর অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন-‘শুভেন্দু তো একা যাবে না, বাংলা দেখবে ধস নামছে তৃণমূলে’, এবার তোপ মান্নানের

Related articles

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...