Wednesday, June 24, 2026

বাংলায় পাল্টা কৃষি আইনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস-বামের

Date:

Share post:

মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন যাতে বাংলায় লাগু না হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বিকল্প প্রস্তাব দিলো কংগ্রেস এবং বাম দলগুলি৷ ওই ‘কালা-কানুন’ রাজ্যে রুখে দিতে রাজ্যের উপর চাপ বাড়িয়ে বাম ও কংগ্রেসের দাবি, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে আলোচনার মাধ্যমে রাজ্যস্তরে তৈরি করা হোক পাল্টা কৃষি আইন। সেই আইনই প্রয়োগ করা হোক বাংলায়৷

কং-বাম এই দীর্ঘদিন ধরে এই দাবি জানালেও মুখ্যমন্ত্রী তাতে সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী। দুই নেতার দাবি, এই দাবিতে গত ২ মাসে মুখ্যমন্ত্রীকে ২ -টি চিঠি লিখেও উত্তর পাওয়া যায়নি৷ এই একই দাবি জানিয়ে মান্নান- সুজন যৌথভাবে ফের চিঠি দিয়েছেন ।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ৩টি কালা আইন রুখতে কয়েকটি রাজ্য ইতিমধ্যেই নিজেদের আইন তৈরি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ নীরব৷ বিধানসভায় আলোচনার উদ্যোগও নিচ্ছে না। অথচ, এই বিষয়ে কেন্দ্র-বিরোধী প্রস্তাব গ্রহণে আমরা সরকারকে নিঃশর্ত সমর্থন করবো বলেই জানিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতেও রাজ্য কোনও ইতিবাচক পদক্ষেপ করছে না।

এদিকে, বাম দলগুলি কৃষি আইন বাতিলের দাবিতে ৮ ডিসেম্বর গান্ধীমূর্তির পাদদেশে ধর্না হবে। ১৬ ডিসেম্বর রাজভবন অভিযান করবে। এছাড়া ২৯ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: নজরদারি চালাতে কোলিয়ারি এলাকায় শিবির করবে CBI

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...