Saturday, April 4, 2026

PNB-গ্রাহকদের সমস্যার সমাধান করতে এল নতুন অ্যাপ, মিলবে ইনস্ট্যান্ট হেল্প

Date:

Share post:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর। গ্রাহকদের সমস্যা চুটকিতে দূর করার জন্য ব্যাঙ্ক নিয়ে এল PIHU ইনস্ট্যান্ট হেল্প। এর মাধ্যমে গ্রাহকরা তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন ৷ পিএনবি চ্যাটবট ফিচারের মাধ্যমে গ্রাহকরা ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত সমস্ত সমস্যার উত্তর পাবেন ৷ PIHU-র সুবিধা গ্রাহকরা পিএনবি ওয়ান ও ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে পেয়ে যাবেন ৷ গ্রাহকরা এর মাধ্যমে ইনস্ট্যান্ট হেল্প পাবেন এবং পরিষেবা আরও উন্নত হবে ৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ট্যুইটে করে গ্রাহকদের ইনস্ট্যান্ট হেল্পলাইনের বিষয়ে জানিয়েছে ৷ PIHU অ্যাপে গ্রাহকরা বর্তমানে প্রশ্নের উত্তর পাবেন ৷ রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত সব প্রশ্নের জবাব পাওয়া যাবে ওই অ্যাপে৷

এখানে গ্রাহকরা প্রশ্নের জবাব না পেলে care@pnb.co.in-এই সাইটে প্রশ্ন ই-মেল করে পাঠানো যাবে। এছাড়া কল করা যাবে এই নম্বরে 18001802222। ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যার জন্য 18001802345 নম্বরে কল করতে পারবেন ৷ এছাড়া creditcardpnb@pnb.co.in ই-মেল করতে পারবেন ৷ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের প্রি লগইন পেজ থেকে PIHU-র ব্যবহার করতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্কের গ্রাহক হওয়া জরুরি৷ এর পাশাপাশি সম্প্রতি বাচ্চাদের জন্য একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে PNB৷ এর নাম পিএনবি জুনিয়ার এসএফ অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: নজরদারি চালাতে কোলিয়ারি এলাকায় শিবির করবে CBI

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...