Sunday, March 15, 2026

সময়সূচিতে পরিবর্তন রেলের, জেনে নিন কোভিড পরবর্তী নতুন ট্রেন টাইম

Date:

Share post:

করোনা পরিস্থিতিরির কারণে দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ থাকার পর সম্প্রতি শুরু হয়েছে বঙ্গে লোকাল ট্রেনের যাত্রা। তবে নতুনভাবে শুরু হওয়া এই রেল পরিষেবায় বদলে গিয়েছে সময়সূচি। যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কম হওয়ায় এবং একাধিক স্টপেজ তুলে নেওয়ায় আগের তুলনায় সময়ের আগে দৌড়চ্ছে রেল। অতীতের একাধিক ট্রেনের সময় বদলানো হয়েছে। যার ফলে বিভ্রান্তির মুখে পড়েছেন যাত্রীরা।এহেন পরিস্থিতি সামলাতে এবার নয়া পদক্ষেপ নিল ভারতীয় রেল।

আরও পড়ুন:জনসংযোগ বাড়াতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পাল্টা বিজেপির ‘আর নয় অন্যায়’

‘জিরো বেসড’ টাইম টেবিল অনুযায়ী ডিসেম্বর মাস থেকে রেল পরিষেবা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এহেন অবস্থায় নতুন ট্রেন টাইম বিপাকে ফেলেছে বহু নিত্যযাত্রীকে। নিত্যযাত্রীদের বেশিরভাগই নয়া ট্রেন টাইম সম্পর্কে অজ্ঞাত। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি রেলের তরফে চালু করা হয়েছে নতুন অ্যাপ। যার নাম NTES App। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ট্রেনের টাইমটেবিল সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারবেন যাত্রীরা। পাশাপাশি, পূর্ব রেলওয়ে ওয়েবসাইট পূর্ব রেলের ওয়েবসাইট https://er.indian railways.govt.in এখানে গিয়েও ট্রেনের সময়সূচী জানা যাবে। এছাড়াও ফোন করে জেনে নেওয়া যাবে ট্রেনের বর্তমান সময়। সেক্ষেত্রে রেলের তরফে যাত্রীদের জন্য যে নম্বরগুলি দেওয়া হয়েছে তা হল হাওড়া-০৩৩ ২৬৪১৩৬৬০, শিয়ালদহ-০৩৩ ২৩৫০ ৩৫৩৭, আসানসোল-০৩৪১ ২৩০৪১৭০, মালদহ- ০৩৫১২ ২৬৬০০০ (৯০০২০২৯৯৮৬)।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...