Sunday, April 12, 2026

রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Date:

Share post:

মোদি সরকারের আমলে এই প্রথম দেশে অর্থনীতিতে মন্দা হানা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংক ত্রৈমাসিক ঋণনীতি ঘোষণা করল। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর অর্ধে দেশের জিডিপি ৭.৫ শতাংশ কমে গিয়েছে বলে গত শুক্রবারই কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল। এর ঠিক এক সপ্তাহ পরে অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক কী দাওয়াই ঘোষণা করে সেই দিকেই নজর ছিল সব মহলের। অধিকাংশ পূর্বাভাসে সুদ কমানোর সম্ভাবনা নেই বলেই জানানো হলেও কোনও কোনও মহলে সামান্য হলেও সেই প্রত্যাশা ছিল। কিন্তু চড়া মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সুদের হারে হাত দেওয়ার পথে গেল না রিজার্ভ ব্যাঙ্ক। আগামী তিন মাসের জন্য তা অপরিবর্তিত রাখা হয়েছে। এই নিয়ে পরপর তিনটি ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তন করল না দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটরি পলিসি কমিটি‌। থাকল সেই ৪ শতাংশ। শুক্রবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। পরিবর্তন করা হয়নি রিভার্স রেপো রেটেরও। তা রয়েছে ৩.‌৩৫ শতাংশ। প্রয়োজনে এই অর্থবর্ষে রেপো রেট অপরিবর্তিতই রাখবে রিজার্ভ ব্যাঙ্ক।

করোনা-লকডাউনের কারণে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, এমপিসি–র পর্যবেক্ষণ মূল্যবৃদ্ধি আগামী কয়েক মাস চড়াই থাকবে। তবে শীতের মরসুমে কনজিউমার প্রাইস ইনডেক্স খানিকটা‌ হলেও স্বস্তি দেবে। শক্তিকান্ত দাসের আশ্বাস, আমানতকারীদের স্বার্থ দেখবে ব্যাঙ্ক। আরবিআইয়ের এই খবরের পরেই প্রথমবারের জন্য ৪৫ হাজারের গণ্ডি ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ।

আরও পড়ুন-‘লাভ জেহাদ’-এর অভিযোগে যোগীর রাজ্যে প্রথম গ্রেফতার কোনও যুবক

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...