Saturday, April 4, 2026

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, কলকাতায় উধাও শীত

Date:

Share post:

কলকাতায় শীতের আমেজ কিছুটা হলেও উধাও। রাতের বা ভোরের দিকে শীত ভাব থাকলেও দিনের বেলায় বেশ গরম। কলকাতার মেঘমুক্ত আকাশ হলেও তাপমাত্রা ক্রমশই বাড়ছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি আজ ১৬.৫ ডিগ্রি। যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রা সেভাবে নামার সম্ভাবনা নেই। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ কমবে।বিকেলের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উঠে গিয়ে ২৮.৮ ডিগ্রি হয়েছে।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ বেড়ে হয়েছে ৯৯%।আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।

তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বিশেষত সিকিম সংলগ্ন এলাকায়।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে সিকিম অরুণাচল কুসংগন এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।

শুক্রবার অর্থাৎ আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে।এর প্রভাবে জম্বু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ এবং অরুণাচলে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এরই মধ্যে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকতে চলেছে সোমবার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তাই তাপমাত্রা বাড়ছে। শীত কমছে।

আরও পড়ুন:‘শুভেন্দু তো একা যাবে না, বাংলা দেখবে ধস নামছে তৃণমূলে’, এবার তোপ মান্নানের

অন্যদিকে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ তামিলনাড়ু উপকূলে প্রবেশ করার কথা এই গভীর নিম্নচাপের। ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। এর প্রভাবে দক্ষিণ তামিলনাডু ও দক্ষিণ কেরলের বেশকিছু জেলাতে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। ব্যাপক ক্ষতির আশঙ্কাও রয়েছে।শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে এই দুই জেলার উপকূলের অংশে। এছাড়াও পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...