Sunday, June 14, 2026

সৌরভ-সৌমিত্রর তরজায় উত্তপ্ত উত্তরবঙ্গের হিমেল হাওয়া

Date:

Share post:

দু’জনেই দু’জনকে নিজেদের দলে আসতে চাইছেন বলে দোষারোপ করছেন- একজন বিজেপি নেতা সৌমিত্র খাঁ, অপরজন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। আর এই নিয়েই উত্তরের হিমেল হাওয়াতেও উত্তাপ ছড়াচ্ছে। টি অ্যাডভাইজারি বোর্ডের টাকা নিয়ে সৌরভকে কাঠগড়ায় দাঁড় করান বিজেপি নেতা। তার পালটা জবাবে সৌরভ চক্রবর্তীর দাবি, ” তার হাত ধরেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন সৌমিত্র খাঁ”।

সৌমিত্রর অভিযোগ, আলিপুদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীও বিজেপিত আসবেন। তবে সৌরভ টি অ্যাডভাইজারি বোর্ডের দায়িত্বে থাকার সময় কেন্দ্রীয় সরকার যে ১০০ কোটি টাকা দিয়েছিল, সৌরভ বিজেপিতে এলেও সেই টাকার তদন্ত হবে।

পালটা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক সৌরভ চক্রবর্তীর বিস্ফোরক দাবি, সৌমিত্র খাঁ নিজে তৃণমূলে যোগ দিতে চাইছেন এবং সেটা তাঁর হাত ধরেই ও তৃণমূলে আসতে চাইছেন। আর সৌরভ চক্রবর্তীর দাবি, টি অ্যাডভাইজারি বোর্ডের কোনও অ্যাকাউন্ট নেই। টাকা আসবে কীভাবে?

আরও পড়ুন:আমজনতাকে উৎসাহ দিতে ক্যামেরার সামনে করোনা টিকা নেবেন তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

পুলিশ প্রশাসনের সমালোচনা করেন সৌমিত্র খাঁ। হুমকির সুরে তিনি, “এখনও সময় আছে। তৃণমূলের দলদাস না হয়ে কাজ করুন। না হলে ক্ষমতায় এলে তারপর অন্যরকম হবে সব”।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...