Friday, April 3, 2026

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগে যাদবপুরে গ্রেফতার দুই

Date:

Share post:

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার দুই যুবক। যাদবপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সন্দীপ পাল ও পীযূষকান্তি মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে এরা রীতিমতো অফিস খুলে বসেছিল বলে জানা গিয়েছে। একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা হাতানোর অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, বেকার যুবক-যুবতী কাছে বিভিন্ন নামী বেসরকারি কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করেছে সন্দীপ ও পীযূষ। কিন্তু সেটা ছিল প্রতারণা।
এবার প্রতারিতদের মধ্যেই এক যুবতী আবার শ্লীলতাহানির অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে চাকরির নামে প্রতারণাচক্রের পর্দাফাঁস করল পুলিশ। ভুয়ো অফিস থেকেই গ্রেফতার করা হল দুই অভিযুক্তকেও।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...