Thursday, February 19, 2026

দাবি না মানলে এবার সংসদ ভবন ঘেরাও, বৈঠকের আগেই হুঁশিয়ারি কৃষকদের

Date:

Share post:

কৃষকদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দশম দিনের এই আন্দোলনে শনিবার পঞ্চম দফায় সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কৃষক সংগঠনগুলি। তবে তার আগেই এদিন কৃষকদের তরফে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হল সরকারকে। শনিবার কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবারের বৈঠকে যদি কোনওরকম সমাধানসূত্র না বের হয় সে ক্ষেত্রে সংসদ ভবন ঘেরাও করবেন তারা। কৃষকদের এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই বৈঠকের আগে বেশ চাপে কেন্দ্রীয় সরকার।

গত বৃহস্পতিবার সরকারের সঙ্গে চতুর্থ দফার বৈঠকে কৃষকদের তরফে সরকারের কাছে দাবি জানানো হয়েছিল, অবিলম্বে সংসদে বিশেষ অধিবেশন চালু করে প্রত্যাহার করে নেওয়া হোক কৃষি আইন। যদিও কৃষকদের এই দাবির প্রেক্ষিতে কোনও উচ্চবাচ্য করেনি সরকার। তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, এমএসপি-র ক্ষেত্রে কোনও রকম পরিবর্তন আনা হচ্ছে না। সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় কৃষকদের প্রতি সরকারের কোনও ইগো নেই। তবে কৃষকদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়, শুধু এমএসপি নয়, সদ্য পাস হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে। এহেন অবস্থার মাঝেই শনিবার পঞ্চম দফায় বৈঠকে বসতে চলেছে কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির। তার আগেই এবার কৃষকের তরফে হুঁশিয়ারি এল, এই বৈঠকে কোনও সমাধান সূত্র বের না হলে এবার সংসদ ঘেরাও অভিযান করবেন কৃষকরা।

আরও পড়ুন:কৃষক আন্দোলন নিয়ে কলকাতায় তৃণমূল-আকালি দল বৈঠক, নজর রাজনৈতিক মহলের

প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠক করে কৃষক সংগঠনের তরফ এ জানিয়ে দেওয়া হয়েছিল কৃষি আইন প্রত্যাহার না হলে আন্দোলনের জোর আরও বৃদ্ধি করা হবে। শনিবার দেশজুড়ে মোদির কুশপুতুল দাহ করার পাশাপাশি ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ক্রীড়াবিদ ও শিল্পীরা। সবমিলিয়ে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন বেশ চাপে ফেলে দিয়েছে মোদি সরকারকে।

spot_img

Related articles

বলিউড থেকে কত টাকা পেলেন—প্রশ্ন উঠতেই কী বললেন রাজপাল যাদব?

আর্থিক দায় মেটাতে না পেরে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav)। সেই ঘটনার...

বলাগড়ে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা: ৯ বছর পর দোষী সাব্যস্ত ২৫ জন 

দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। ২০১৭ সালে হুগলির বলাগড়ে ছেলেধরা সন্দেহে এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে পুড়িয়ে মারার...

দুয়ারে রেশন: সুপ্রিম কোর্টে ব্যাকফুটে কেন্দ্র, স্বস্তি রাজ্যের 

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তির ইঙ্গিত...

জয়ের দিনেও বিতর্কে ক্যারিবিয়ান পেসার, ভারতকে সতর্কবার্তা হোপদের

টি২০ বিশ্বকাপে(T20 World cup) দুরন্ত ছন্দে ওয়েস্ট ইন্ডিজ।গ্রুপ পর্বে চার ম্যাচে জয় পেয়েই সুপার এইটে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।...