Saturday, March 14, 2026

শত্রু ডুবোজাহাজ চিহ্নিত-ধ্বংস করায় পারদর্শী রোমিও এবার প্রকাশ্যে

Date:

Share post:

আরও এক নয়া অস্ত্র ভারতীয় নৌসেনার ঝুলিতে। এমএইচ-৬০আর রোমিও হেলিকপ্টারের ছবি প্রথম দেখা গেল। এই হেলিকপ্টারের ছবি প্রকাশ্যে এনেছে কপ্টার নির্মাতা সংস্থা লকহিড মার্টিনের ভারতীয় শাখার টুইটার। শুক্রবার ছিল ভারতীয় নৌসেনা দিবস। উল্লেখ্য, ১৯৭১ সালে যুদ্ধের সময় ৪ ডিসেম্বর পাকিস্তান নৌবাহিনীর করাচি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় নৌসেনা। তারপর থেকে এই দিনটি নৌসেনা দিবস হিসেবে পালিত হয়।

টুইট করে লেখা হয়েছে, ‘নৌসেনা দিবসে এমএইচ-৬০আর-এর প্রথম ছবি ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত।’ টুইটের ওই ছবিতে দেখা যাচ্ছে, হেলিপ্যাডে দাঁড়িয়ে থাকা রোমিয়ো কপ্টারের পিছনের অংশে রয়েছে ভারতীয় নৌসেনার চিহ্ন। নৌসেনা সূত্রের খবর, আগামী বছরের গোড়ায় আরও কয়েকটি রোমিও ভারতে আসবে। ভারত মহাসাগরে চিনা নৌবাহিনীর মোকাবিলায় এই চপার অত্যন্ত কার্যকরী হতে পারে বলে।

রোমিও কী কী পারে?

আমেরিকার সংস্থা লকহিড মার্টিনের তৈরি রোমিয়ো হেলিকপ্টার সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রু ডুবোজাহাজ চিহ্নিত এবং ধ্বংস করায় পারদর্শী। পাশাপাশি শত্রু যুদ্ধজাহাজ ধ্বংস করা এবং সমুদ্রের বুকে নজরদারি, তল্লাশি ও উদ্ধারকার্য চালাতেও অত্যন্ত দক্ষ এই কপ্টার। জমি বা বিমানবাহী যুদ্ধজাহাজের পাশাপাশি ক্রুজার এবং ডেস্ট্রয়ার জাতীয় রণতরী থেকেও ওঠানামা করতে পারে রোমিও।

জানা গিয়েছে, চার দশকের পুরনো ব্রিটিশ সি কিং হেলিকপ্টারের বদলে রোমিও কেনার বিষয়ে দু’বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। প্রাথমিক পর্যায়ে ২৪টি রোমিও কিনতে আনুমানিক খরচ হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। সেই সঙ্গে রয়েছে বিশেষ ন্যাভাল স্ট্রাইক ক্ষেপণাস্ত্র-সহ বেশ কিছু আনুষঙ্গিক খরচও।

আরও পড়ুন-পদ থেকে সরার পরেই ট্রাম্পকে নিষিদ্ধ করবে টুইটার?

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...