Friday, April 3, 2026

IFA শিল্ড: পিকে-চুনী নামাঙ্কিত ট্রফি, প্রয়াত চিত্র সাংবাদিক রনির নামে ফেয়ার প্লে

Date:

Share post:

জৌলুস নেই, তবে আছে ঐতিহ্য! হ্যাঁ, রাত পোহলেই শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ড। ফাইনাল ১৯ ডিসেম্বর। আইএসএলের মধ্যেই শহরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। এবার ফের পুরোনো ফরম্যাটে ফিরছে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। মোহনবাগান- ইস্টবেঙ্গল না থাকলেও থাকছে রয়েছে মহমেডান, রিয়াল কাশ্মীর, ইন্ডিয়ান অ্যারোজ, গোকুলামের মত আই লিগের দলগুলি।

তবে কোভিড পরিস্থিতির স্বাস্থ্য সুরক্ষার একাধিক ব্যবস্থা মাবা হচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে। প্রত্যেক দলের সঙ্গে থাকছে আলাদা মেডিকেল দল। ফুটবলারদের নিয়মিত হবে কোভিড টেস্ট। থাকছে স্বাস্থ্যবীমা। স্যানিটাইজ করা হবে ড্রেসিংরুম। থার্মাল চেকিং থেকে শুরু করে অক্সিমিটার দিয়ে মাপা হবে অক্সিজেনের মাত্রা।

শিল্ডের গ্রুপ লিগে প্রতিদিন চারটে করে ম্যাচ। একই সময়ে হবে চারটে ম্যাচ। যুবভারতী ছাড়াও রবীন্দ্র সরোবর, হাওড়া স্টেডিয়াম, কল্যাণী, মোহনবাগান মাঠ আর ইস্টবেঙ্গল মাঠে হবে হবে শিল্ডের ম্যাচ। শিল্ডের প্রথম দিনেই মাঠে নামছে মহমেডান, রিয়াল কাশ্মীর, গোকুলামের মত হেভিওয়েট দল।

তবে তাৎপর্যপূর্ণ বিষয়। আইএফএ শিল্ড মানেই কিংবদন্তিদের শ্রদ্ধা-সম্মান জানানোর মঞ্চ। সেই ট্র্যাডিশন মেনেই এবার সেরা কোচকে দেওয়া হবে পিকে ব্যানার্জির নামাঙ্কিত ট্রফি। সেরা ফুটবলার পাবেন চুনী গোস্বামী ট্রফি। এছাড়াও সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপারকেও পুরস্কৃত করবে আইএফএ। প্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের নামে থাকছে শিল্ডের ফেয়ার প্লে ট্রফি। যা সত্যি প্রশংসার যোগ্য!

আরও পড়ুন- সিডনিতে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, সিরিজ জিততে মরিয়া বিরাট

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...