Thursday, June 25, 2026

কৃষক বিক্ষোভের আঁচ এবার রাষ্ট্রসংঘেও, অস্বস্তি কেন্দ্রের

Date:

Share post:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পর এবার রাষ্ট্রসংঘ থেকেও কৃষক বিক্ষোভ নিয়ে ‘বার্তা’ এল। স্বভাবতই এই ঘটনায় উষ্মা ও অস্বস্তি দুইই বেড়েছে মোদি সরকারের। ভারতের পক্ষ থেকে যদিও অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানোকে অবাঞ্ছিত বলা হচ্ছে, কিন্তু খোদ রাষ্ট্রসংঘ এই ইস্যুতে প্রতিক্রিয়া দেওয়ায় চাপে কেন্দ্র। যে কৃষি আইনকে ‘ঐতিহাসিক’ বলে প্রচার করছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই বিষয়ে টানা দশদিনের কৃষক বিদ্রোহ ঘরে-বাইরে অস্বস্তি বাড়াচ্ছে সরকারের। রাজধানী দিল্লি ঘেরাও করে পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে আসা লক্ষাধিক কৃষকের জমায়েত, প্রতিবাদ বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। তাই প্রবল চাপের মুখে এই সমস্যার দ্রুত মীমাংসায় মাঠে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রথম সারির মন্ত্রীদের।

দিল্লির কৃষক আন্দোলন নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সমস্ত মানুষের শান্তিপূর্ণ গণ আন্দোলনের অধিকার রয়েছে। কর্তৃপক্ষের উচিত সেই অধিকার নিশ্চিত করা। ভারতের কৃষক আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে দুজারিক বলেন, সবক্ষেত্রে যা বলি এক্ষেত্রেও তাই বলব। শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিকভাবে আন্দোলনের অধিকার সব মানুষের আছে। এই অধিকার রক্ষা করতে হবে।

আরও পড়ুন-ভারতের প্রতিবাদের পরেও ‘মন্তব্য’ থেকে সরতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী!

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...