Friday, June 26, 2026

হাড় হিম ঠাণ্ডায় লন্ডনের রাস্তায় সাইকেল চেপে নগ্ন তরুণী! কেন?

Date:

Share post:

দারুন সাহসী একটি কাজ করে ফেলেছেন লন্ডনের বাসিন্দা কেরি বার্নেস্। কি করেছেন ?সারা শরীর অনাবৃত রেখে শুধুমাত্র ব্যক্তিগত অংশটুকু ঢাকা দিয়ে সাইকেলে চেপে সারা লন্ডন ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরেই বেড়াচ্ছেন না সেলফি তুলছেন, পোস্ট দিচ্ছেন। নানা মানুষের সঙ্গে কথা বলছেন।

প্রথমটা শুনে মনে হবে পাগল বুঝি। কিন্তু না একদম ভুল ধারণা। এই সাইকেল সফরের পেছনে একটি দারুন ভাবনা রয়েছে। সেটা কি?
সম্প্রতিক করোনার সময় সময় দীর্ঘকালীন সময় ধরে ঘরবন্দি ধাকা, প্রিয় মানুষ জনের থেকে দূরে থাকা, কর্মহীন হয়ে থাকা প্রভৃতি নানা কারণে বহু মানুষ মানসিক অবসাদের শিকার হয়েছেন। শুধু তাই নয়, এই অবসাদ সহ্য করতে না পেরে বহু জন আত্মঘাতী পর্যন্ত হয়েছেন। আর এই ঘটনা ঘটেছে কেরির অত্যন্ত প্রিয়জনের সঙ্গে। আর সেদিন থেকেই কেরি স্থির করেন যে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন:পদ থেকে সরার পরেই ট্রাম্পকে নিষিদ্ধ করবে টুইটার?

দুই সপ্তাহের এই সাইকেল সফর বার্নেস শুরু করেছেন গত 29 শে নভেম্বর থেকে। ”কেরি সাইকেলস নুড’ হ্যাশট্যাগ দিয়ে সফরের নানা ছবি শেয়ার করেছেন। এই সফরের মাধ্যমে 7000 ব্রিটিশ পাউন্ড জোগাড় করার লক্ষ্যমাত্রা ছিল। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় সাত লক্ষ টাকা। মজার ব্যাপার হল কেরি ইতিমধ্যেই 9000 ব্রিটিশ পাউন্ড জোগাড় করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় নয় লক্ষ টাকা। এই অর্জিত টাকার সবটাই কেরি দান করবেন ‘মাইন্ড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থায়। যে সংস্থা মানসিক অবসাদ-এর শিকার ব্যক্তিদের নানাভাবে সাহায্য করে। কেরির এই অভিনব উদ্যোগ জানার পর সবাই ধন্যবাদ দিচ্ছেন। সাধুবাদ জানাচ্ছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...