Saturday, April 4, 2026

স্তাবকরা সামনে, কাজ করলেও পিছনে: বিস্ফোরক রাজীব

Date:

Share post:

শুভেন্দু-পর্বের সমাধান হয়নি এখনও৷ তারই মাঝে শুক্রবার প্রকাশ্যে ‘মনের কথা’ বলেছেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ৷

আর শনিবার দলের ‘অস্বস্তি’ বৃদ্ধি করলেন রাজ্যের আর এক মন্ত্রী, রাজীব বন্দ্যোপাধ্যায় ! রাজীবের কথার সঙ্গে অতীনের মন্তব্যের অনেক ক্ষেত্রেই মিল খুঁজে পেয়েছে রাজনৈতিক মহল৷ সরাসরি কারও বিরুদ্ধে কিছু না বললেও, প্রতিটি লাইন ইঙ্গিতপূর্ণ, প্রতিটি লাইনই তৃণমূলের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট৷

রাজীব বলেছেন, “এখন স্তাবকতার যুগ চলছে৷ সুরে সুর না মেলালেই তুমি খারাপ৷ হ্যাঁ-কে হ্যাঁ, না-কে না বলতেই হবে৷ স্তাবকতা দেখলে খারাপ লাগে, কষ্ট হয়”৷ একইসঙ্গে বলেছেন, “স্পষ্ট কথায় কষ্ট নেই৷ তবে স্পষ্ট কথা বললে হেয় করার চক্রান্ত চলতে পারে৷”
এখানেই থামেননি মন্ত্রী ৷ বলেছেন, “মানুষের মন বুঝতে পারছি না আমরা৷
যারা ঠাণ্ডা ঘরে বসে থাকেন, এখন তাঁদেরই গুরুত্ব ৷ যোগ্যদের পিছনে ঠেলে দেওয়া হচ্ছে৷ দুর্নীতিগ্রস্তরাই সামনের সারিতে থাকেন৷ আসলে মানুষকে যারা বোকা ভাবছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন৷” তিনি বলেছেন, “যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করবো৷ এখন মনে হয়, মানুষকে নিয়ে মাঠে নেমে যাই৷”

এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবেই বলেছেন, ” সময় এসেছে একজোট হওয়ার”৷

রাজীবের এই বক্তব্য সামনে আসার পরই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে৷ বিষয়টির উপর নজর রাখছে তৃণমূলের শীর্ষমহলও৷

আরও পড়ুন-কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আকালি দলের পাশে থাকলেও বনধে সায় নেই তৃণমূলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...