Saturday, April 4, 2026

আমরা নপুংসক নই, হায়দরাবাদের ভাইজান-চম্বলের ডাকাত কিছু করতে পারবে না: ফিরহাদ

Date:

Share post:

“আমরা নপুংসক নই, হায়দরাবাদের ভাইজান আর চম্বলের ডাকাত দিয়ে বাংলায় ভোট হয় না। হায়দরাবাদের ভাইজানের পার্টিকে এনে ভোট ভাগ করতে চাইছে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই থাকবেন।” আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় গিয়ে নাম না করে মিমের আসাদউদ্দিন ওয়েইসি ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একযোগে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মিম-বিজেপি আঁতাত করে আসলে বিহারের মতো ভোট করাতে চাইছে বলে অভিযোগ করেন ফিরহাদ।

ভরা জনসভায় ফিরহাদ সুর চড়িয়ে বলেন, “হায়দরাবাদের পার্টিকে এনে বাংলায় ভোট ভাগ করতে চাইছে এক ভাইজান। বাংলার মানুষ এত বোকা নয়। অনেকে ভাবছে ভাইজান এলে নতুন হয়তো কিছু হবে। কিন্তু ওদের পক্ষে গেলে নিজেদের পায়ে কুড়ুল মারা হবে। সাম্প্রদায়িকতা কখনও উন্নয়ন দিতে পারে না। তাই বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই থাকবেন। কেউ কেউ বলছে বাংলাকে গুজরাত বানাবে। গুজরাতে ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। সবক্ষেত্রেই গুজরাতের থেকে বাংলা অনেক এগিয়ে। আমরা বাংলাকে গুজরাত করতে চাই না। চম্বলের ডাকাত এসে ঠিক করবে বাংলার মানুষ কাকে ভোট দেবে! মানুষের সেবা করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন।”

ওই একই জনসভা থেকে বিজেপিও ও নাম না করে দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন মিমি বলেন, “মঞ্চে ওঠা সহজ নয়। মঞ্চে উঠে মাইক ধরা সহজ নয়। মাইক অস্ত্র। সেই অস্ত্রের অপব্যবহার করছেন কেউ কেউ। তাদের নাম মুখে এনে পাবলিসিটি বাড়াতে চাই না। তাই নাম নেবো না। কিন্তু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর মন্তব্য করছেন, সেটা মহিলাদের অপমান।”

যাদবপুরের সাংসদ আরও বলেন, “জনপ্রিয়তা পাওয়ার জন্য কেউ কেউ অশালীন কথা বলছে। দলিত মেয়েটাকে পুড়িয়ে মারল, নিরাপত্তা পেল অভিযুক্তরা। রাম-রহিম দিয়ে তো ভোট হয় না। বাংলা এই ভয়ের কাছে মাথানত করবে না।”

আরও পড়ুন- কৃষি আইন প্রত্যাহার না করলে ‘খেলরত্ন’ ফেরানোর হুঁশিয়ারি বক্সার বিজেন্দ্রর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...