Wednesday, February 25, 2026

ফের চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে

Date:

Share post:

ফের ধর্ষণ যোগীর রাজ্যে। আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণ করার অভিযোগ। উত্তরপ্রদেশের বুলান্দশহরে চার ব্যক্তির বিরুদ্ধে চলন্ত গাড়িতে একটি মেয়েকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে, জানিয়েছে পুলিশ। মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই অভিযুক্তদের মধ্যে একজনকে জিজ্ঞেসাবাদ চলছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট সন্তোষ কুমার সিং।

অভিযোগ অনুসারে, ওই তরুণী ৩ ডিসেম্বর কোনও কাজের জন্য একটি দোকানে যাচ্ছিলেন। ভ্যানটি থামতেই তিন-চারজন ছেলে তাঁকে গাড়িতে টেনে তুলেছিল। তারা তাঁকে বৈরামনগর রোডে নিয়ে যায়, সেখানে তারা ওই তরুণীকে ধর্ষণ করে। এবং ঘটনার একটি ভিডিও রেকর্ড করে রাখে বলেও অভিযোগ। এছড়াও ওই ধর্ষিতা অভিযোগ করেন যে, অভিযুক্তরা তাঁকে হুমকি দেয়। বলা হয়, তিনি এই ঘটনাটি কারও কাছে প্রকাশ করলে তার বাবা-মাকে হত্যা করা হবে।

শনিবার সকালে মূল অভিযুক্ত কিছু লোকজন নিয়ে ওই তরুণীর বাড়িতে পৌঁছেছিল বলেও অভিযোগ করেছে এই তরুণী। এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় বলেও জানান তরুণী।

কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন মূল আসামি এই ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-বড়দিনে হিন্দুরা চার্চে গেলে পেটাব, হুমকি বজরং দলের নেতার

spot_img

Related articles

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...