Tuesday, February 24, 2026

কলকাতায় অধরা শীত, উত্তরে বৃষ্টির সম্ভাবনা, কুয়াশা দক্ষিণে

Date:

Share post:

মাসটা ডিসেম্বর হলেও জাঁকিয়ে শীত এখনো ঠিকমত পড়েনি। রাতের বেলায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় অস্বস্তি বজায় রয়েছে। ভোরের দিকে একটু যাও বা শীত অনুভূত হয়, বেলা বাড়লেই তা উধাও। জেলায় জেলায় কিছুটা শীতের আমেজ থাকলেও কলকাতায় কার্যত শীতের আমেজ উধাও দিনের বেলায়। হাওয়া অফিস সূত্রে খবর আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন : এগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি উপরে ছিল। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৮ শতাংশ।

আজ ও কাল উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে পারদ নামবে উত্তরে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম ও তার আশপাশের এলাকায়। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরনগর-সহ হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সোম ও মঙ্গলবারে। তবে মঙ্গলবারের পর থেকে দুই থেকে তিন ডিগ্রী নামতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার সর্তকতা। বিশেষ করে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলা এবং উপকূলের জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট।

এদিকে লাক্ষাদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং বিহারে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে আগামীকাল লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে গালফ অফ মানারে অবস্থান করছে বুরেভি। যার প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, কেরল, পুদুচেরি ও মাহে-তে।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...