Friday, June 26, 2026

কাল শুভেন্দু গড়ে মমতার সভা! দিলীপ বললেন ‘লোক হবে না’

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সদ্য মন্ত্রিত্ব ত্যাগ–করা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাটি পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। অনুমান করা হচ্ছে, এই সভা থেকে শুভেন্দুকে কেন্দ্র করে কোনও বার্তা দিতে পারেন মমতা।

এদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে, ‘‌বাংলাকে গুজরাট হতে দেব না’‌— এই স্লোগানকে সামনে রেখেই ৭ ডিসেম্বর থেকে প্রচারে নামতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। সভায় বিপুল পরিমাণ জনসমাগম সামাল দিতে প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা পুলিশ প্রশাসনের। ইতিমধ্যেই পদস্থ পুলিশ কর্তারা সভাস্থল ঘুরে দেখছেন। তৈরি করা হচ্ছে মঞ্চ। শুভেন্দু গড়ে মমতার এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে ঠিক সেইসময় মুখ্যমন্ত্রীর এই সভাকে উদ্দেশ্য করে রবিবার কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:চমক! মোদির কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দুই আসনই হাতছাড়া বিজেপির

রবিবার সকালে দীঘার সমুদ্র তটে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সমুদ্রতটে প্রাতঃভ্রমণ সারার পর চা-চক্রে উপস্থিত হন দিলীপ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় নানা ইস্যুতে কথা বলেন তিনি। কথাপ্রসঙ্গে উঠে আসে সোমবার পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বিষয়। এ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘লোকজন হবে না মুখ্যমন্ত্রীর সভায়। সেরকম হলে আমরা লোক পাঠিয়ে সহযোগিতা করতে পারি।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...