Friday, June 26, 2026

জসপ্রীত বুমরার থেকে ইয়র্কার শিখেছেন প‍্যাটিনশন, ম‍্যাচে নামার আগে এমনই বললেন অজি ক্রিকেটার

Date:

Share post:

জসপ্রীত বুমরার থেকে নাকি বোলিং শিখেছেন জেমস প‍্যাটিনসন। রবিবার ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামার আগে এমনই জানালেন প‍্যাটিনসন।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন প‍্যাটিনসন। সেই সময় জসপ্রীত বুমরার সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। সেখানেই বুমরার থেকে ইয়র্কার শেখেন প‍্যাটিনশন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে প‍্যাটিনশন বলেন, “টি-২০ অন‍্যতম সেরা বোলার বুমরা। ওর সেরা অস্ত্র ইয়র্কার। মুম্বইতে খেলার সময়ই প্রশ্ন করি, কি ভাবে ক্রমাগত ইয়র্কার দেয়। তখন বুমরা বলেছিল, যে নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে ইয়র্কার দেয় সে।” দরকার পরলে ভারতের বিরুদ্ধে এই কৌশল ব‍্যবহার করতে পারেন প‍্যাটিনশনও।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার টি-২০সিরিজ থেকে ছিটকে গেলেন স্টার্ক

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তারই প্রস্তুতি রবিবার থেকে শুরু করে দিল দু-দল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। ১৭ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে, এই প্রস্তুতি ম‍্যাচে ব‍্যাটিং এর পাশাপাশি বোলিং এ ও নিজেদের গুছিয়ে নিতে মরিয়া ভারত।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...