Thursday, June 25, 2026

অস্ট্রেলিয়ার টি-২০সিরিজ থেকে ছিটকে গেলেন স্টার্ক

Date:

Share post:

অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল স্টার্ক। পরিবারের কোনও সদস‍্যের অসুস্থতার কারনে বাড়ি ফিরে যান অস্ট্রেলিয়ার এই বোলার।

আরও পড়ুন : রাজ্যের ক্রীড়া রাজনীতি গরম করে আজ ভোটযুদ্ধে মুখোমুখি দুই ভাই

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে দুরন্ত বোলিং করেন স্টার্ক। দুই উইকেট নেন তিনি। রবিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। তিনটি টি-২০ সিরিজে ১-০ এগিয়ে ভারত। সিরিজে সমতায় ফিরতে মরিয়া অজিরা। তবে তার আগে স্টার্কের মতন বোলার দলে না থাকা ক্ষতি মনে করছেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল‍্যাঙ্গার। তবে তিনি এই সময় স্টার্কের পাশে দাড়িয়েছেন। ল‍্যাঙ্গার বলেন, পরিবারের কোন সদস্যের অসুস্থতার কারনে বাড়ি ফিরে যান স্টার্ক। যতটা সময় প্রয়োজন আমরা স্টার্ককে দেব। ও যখন উপযুক্ত মনে করবে দলে ফিরতে পারবে।

এদিকে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে স্টার্কের না থাকা, ভারতীয় দলের সুবিধা হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...