Saturday, April 4, 2026

‘মুখ্যমন্ত্রী নয়, আপনাদের সেবক হয়ে এসেছি’, কৃষক সাক্ষাতে বললেন কেজরি

Date:

Share post:

কোনও সমঝোতা নয়। বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনই। এই দাবিতে অনড় দেশের কৃষক সম্প্রদায়। কৃষকদের দাবির পাশে এসে দাঁড়িয়েছে দেশের প্রায় সমস্ত বিরোধী দল। সোমবার কৃষক আন্দোলনের ১২ তম দিনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘু বর্ডারে উপস্থিত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি জানিয়ে দিলেন, ‘আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, এসেছি আপনাদের একজন সেবক হিসেবে।’

দিল্লি সীমান্তে চরম ঠান্ডায় অবস্থানরত কৃষকদের জন্য ছাওনি, পানীয় জল ও অন্যান্য পরিষেবার ব্যবস্থা করেছে আপ সরকার। সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে এদিন উপস্থিত হন মুখ্যমন্ত্রী। বিক্ষোভ স্থলে উপস্থিত হয়ে কেজরিওয়াল বলেন, ‘আমরা কৃষকদের সমস্ত দাবি সমর্থন করছি। তাদের দাবি যুক্তিপূর্ণ। আমার দল এবং আমি প্রথম থেকেই তাদের পাশে।’ একই সঙ্গে কেজরিওয়াল স্মরণ করিয়ে দেন, বিক্ষোভের শুরুতে দিল্লি পুলিশ ৯টি স্টেডিয়ামকে কৃষকদের জন্য জেলে পরিণত করতে চেয়েছিল। কিন্তু সেটা করতে দেয়নি দিল্লি সরকার।

আরও পড়ুন:বিপুল সমর্থন, কৃষকদের ডাকা বনধে ঐক্যের চেষ্টা বিরোধীদের

পাশাপাশি এদিন টুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘দিনরাত শ্রম করে আমাদের অন্নের জোগান দেওয়া কৃষক ভাইয়েরা আজ তাদের হকের দাবিতে লড়াইয়ের ময়দানে নেমেছেন। এই অবস্থায় আমাদের সকলের কর্তব্য তাঁদের পাশে দাঁড়ানো। আজ আন্দোলন স্থানে গিয়ে আমি তাদের খাদ্য ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবস্থার খোঁজখবর নিয়েছি। কৃষকদের কোনও কিছুর অভাব হতে দেব না।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...