Wednesday, June 24, 2026

সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেন্দ্র

Date:

Share post:

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে দিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের সব নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আদালতে মামলা চলা সত্ত্বেও মোদি সরকার যেভাবে প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে তাতে প্রবল অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সোমবার এক নির্দেশে কেন্দ্রের সমালোচনা করে পুনর্গঠনের কাজ বন্ধ রাখতে বলেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পক্ষে এদিন একমাত্র স্বস্তির বিষয় যে আগামী ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদ ভবনের শিলান্যাস অনুষ্ঠানে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি কোর্ট। অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সূচি অপরিবর্তিত থাকছে।

প্রসঙ্গত, কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের মধ্যেই নতুন সংসদভবন নির্মাণের প্রকল্পটি ধরা আছে। আগামী ১০ ডিসেম্বর নতুন সংসদভবনের শিলান্যাস করবেন মোদি। কেন্দ্রের এই বড় অঙ্কের সৌন্দর্য্যায়ন প্রকল্পের ভিতরে সেন্ট্রাল দিল্লিতে ভূমিকম্প প্রতিরোধী নতুন সংসদভবন নির্মাণ, নতুন রাস্তা, একাধিক সচিবালয়, প্রশাসন ও সরকারের একাধিক ভবন ও মন্ত্রীদের বাসস্থান নির্মাণের কাজ ধরা আছে। গত বছর এই প্রকল্প ঘোষণার পর পুনর্গঠনের কিছু বিষয়ে গুরুতর আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। তার নিষ্পত্তি এখনও হয়নি। মামলার রায় বেরনোর আগে প্রকল্পস্থলে গাছ কাটা, বা সরানো, নতুন বিল্ডিং র্নিমাণ বা ভাঙার কাজ কিছুই যাতে করা না হয় সেজন্য সলিসিটর জেনারল তুষার মেহতাকে নির্দেশ দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন-ফের ক্রিকেটে ডার্বির রং সবুজ-মেরুন, বেঙ্গল টি-২০ সেমিফাইনালে মোহন বাগান

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...