Saturday, June 6, 2026

ফের ক্রিকেটে ডার্বির রং সবুজ-মেরুন, বেঙ্গল টি-২০ সেমিফাইনালে মোহন বাগান

Date:

Share post:

ফের ক্রিকেটে ডার্বির রং সবুজ মেরুন। বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩৬ রানে জিতল মোহন বাগান। এই জয়ের ফলে বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জে সেমিফাইনালে পৌঁছে গেল বাগান শিবির।

সেমিফাইনালে যেতে এদিন দু দলের কাছে ছিল মরন বাচন ম‍্যাচ। ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে মোহন বাগান। বাগানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন বিবেক সিংহ এবং অনুষ্টুপ মজুমদার। ৫৮ রান করেন বিবেক। অনুষ্টুপ করেন ৪৪ রান। ইস্টবেঙ্গলের হয়ে তিন উইকেট নেন সুজিত কুমার যাদব এবং দুই উইকেট নেন আকাশ পান্ডে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১১৬ রানে গুটিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে একা লড়াই চালান অভিমন‍্যূ ঈশ্বরন। ৫৫ রান করেন তিনি।

আরও পড়ুন- ব্যানার্জি VS ব্যানার্জি: দাদা আজিতকে হারিয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ভাই স্বপন

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...