Saturday, April 4, 2026

রাজীব ভালো ছেলে, বিজেপিতে আসতে চাইলে স্বাগত! ঘোলা জলে মাছ ধরতে নামলেন দিলীপ

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। আচমকা “বেসুরো” রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কখনও রাজীব বলছেন। কখনও অন্যরা। তৃণমূলের সবাই একে একে সরব হচ্ছেন। রাজীব ভাল ছেলে। ভাল কাজ করছিল। উনি বিজেপিতে আসতে চাইলে স্বাগত জানাই ”

প্রসঙ্গত, গত শনিবার হরিদেবপুরে এক অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “দলে স্তাবকতা করতে পারলে নম্বর বেশি। ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না তাই আমার নম্বর কম। যারা দুর্নীতিগ্রস্ত তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভাল কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে। যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। মানুষ সময় মতো সব টের পাইয়ে দেবে।”

শুভেন্দু পর্বের মাঝেই রাজীবের এমন বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। সেই জল্পনায় আরও ইন্ধন জোগায় শহজুড়ে শুভেন্দুর মতো রাজীবের পোস্টার পড়াতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি। এবং শুভেন্দুর খাসতালুক মেদিনীপুরে দাঁড়িয়ে রাজীবকে বিজেপিতে স্বাগত জানান দিলীপ ঘোষ।

আরও পড়ুন- প্রশাসনকে চাপে রাখতে পুলিশকে “হিজড়া” বলে সম্বোধন দিলীপের, রাজ্যজুড়ে সমালোচনার ঝড়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...