Saturday, April 4, 2026

এবার এক হোয়াটসঅ্যাপেই মিলবে রেলযাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য

Date:

Share post:

আরও সহজ হচ্ছে রেলযাত্রা। রেলযাত্রাকে আরও সহজ করবে মুম্বইয়ের এক সংস্থার অ্যাপ ‘রেলোফাই’। এই অ্যাপের মাধ্যমে এক হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য।

লকডাউন আর করোনার প্রভাবে টানা বন্ধ ছিল রেল। আনলক পর্যায়ের হাত ধরে গড়িয়েছে রেলের চাকা। কিন্তু এই যাত্রায় একাধিক নিষেধাজ্ঞা চেপেছে যাত্রীদের উপর। খুব বেশিক্ষণ স্টেশনে অপেক্ষা করাও এখন সমস্যার। অথচ ট্রেন সঠিক সময় চলছে কি না, তা জানার উপায়ও বেশ জটিল। তাহলে উপায় কী? ট্রেনের পিএনআর স্টেটাস। যাবতীয় আপডেট পাওয়া এতদিন ছিল বেশ সময়সাপেক্ষ। এবার তা সহজ করতে উদ্যোগ নিয়েছে মুম্বই-এর সংস্থা ‘রেলোফাই’। তাঁদের উদ্যোগে রেলযাত্রীরা এবার হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন রিয়েল-টাইম পিএনআর স্টেটাস। পাশাপাশি, জানতে পারবেন যাত্রাপথ সংক্রান্ত সমস্ত তথ্য। মিলবে ট্রেনের লাইভ স্টেটাস, স্টেশন সংক্রান্ত তথ্যও। উল্লেখ্য, পিএনআর স্টেটাস জানতে ভরসা ছিল হেল্পলাইন নম্বর ১৩৯।

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রেন সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে? হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ আপডেট করতে হবে। যাদের আপডেট করা নেই, তাঁরা অ্যানড্রয়েড ইউজার হলে প্লে স্টোর এবং আইওএস ইউজাররা অ্যাপ স্টোর থেকে আপডেট করে নেবেন। রেলোফাই-এর অনুসন্ধানের নম্বর হল: ‘৯১-৯৮৮১১৯৩৩২২’ মোবাইলে সেভ করতে হবে। এই নম্বরে যাত্রীদের পিএনআর নম্বরটি হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপরই যাত্রীরা হোয়াটসঅ্যাপ মারফত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরাও কোন স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে, গন্তব্য কতটা দূর, গন্তব্যে আগের ও পরের স্টেশন কী- সব তথ্যই মিলবে এই অ্যাপে। শুধু তাই নয়, যে সমস্ত যাত্রীদের টিকিট কনফার্ম নয়, ওয়েটিং লিস্টে নাম রয়েছে এমন যাত্রীরা কম খরচে কীভাবে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন, তার বিস্তারিত তথ্যও দেবে এই অ্যাপ।

আরও পড়ুন- বিজেপিতে নয়, আলাদা দল ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...