Wednesday, June 24, 2026

তৃণমূলেই আস্থা, বিজেপির অফার প্রত্যাখ্যান উদয়নের

Date:

Share post:

ফের খোলাখুলি চাঁচাছোলা ভাষায় দলের কিছু নেতা-কর্মীর ভূমিকা নিয়ে সরব হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। রবিবার দিনহাটায় দলের এক সভায় তিনি দাবি করেন, তাঁকেও বিজেপির তরফে অফার দেওয়া হয়েছে। কিন্তু, তিনি বিজেপিতে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। উদয়নবাবুর বক্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে সামিল হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কোনদিন বিজেপিতে যান তবেই সেখানে যাওয়ার কথা ভাববেন।

এদিনের সভায় উদয়নবাবু দলের নেতা-কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কদিন আগে দলের ও নিজের কিছু কাজে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেই সময়ে তাঁর সম্পর্কে এলাকায় রটনা হয় তিনি বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করতে গিয়েছেন। এমনকী, তাঁকে দিনহাটায় বিধানসভার টিকিট দেওয়া না হলে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও রটনা হয়।

এই ব্যাপারে উদয়নবাবু জানান, এ সব রটনার আড়ালে দলেরই কিছু নেতা-কর্মী রয়েছেন। তাঁদের উদ্দেশ্যে উদয়নবাবুর বার্তা, দলের থেকে দলের ক্ষতি করবেন না।

আরও পড়ুন- বিজেপিতে নয়, আলাদা দল ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...