Saturday, March 28, 2026

২০২১ তৃণমূলের সরকার: মেদিনীপুরের সভা থেকে অঙ্গীকার মমতার

Date:

Share post:

মেদিনীপুরের সভা থেকে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন ২০২১ তৃণমূলের। সোমবার, সভা থেকে মমতা অভিযোগ করেন, টাকা ও গুন্ডা নিয়ে বাইরে থেকে আসছে বিজেপি। টাকা দিয়ে সব কিনতে চাইছে। দল, ঘর সব কিছু ভাঙতে চাইছে। তারপরেই তৃণমূল নেত্রী বলেন, তৃণমূলকে কেনা যায় না।

ব্যাখ্যা হিসেবে মমতা বলেন, বিজেপি টাকা-গুন্ডা থাকলেও, তৃণমূল কংগ্রেসের মতো কর্মী নেই, পতাকা নেই। কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, চুরি করা অর্থ রাখার ব্যাঙ্ক হল বিজেপি। তারা লুঠেরাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছে। “কোন দুরাচারীর কাছে মাথানত করবেন না, কোন অত্যাচারীর কাছে মাথানত করবেন না” দলীয়কর্মীদের বার্তা দিলেন তৃণমূলন নেত্রী।

“২০২১ তৃণমূলের, ২০২১ বাংলার, হার্মাদ সিপিএমের আর না, হার্মাদ বিজেপি একেবারেই না” ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে, তাদের কাছে বাংলা মাথা নত করবে না। মিথ্যের চুবড়ি নিয়ে বসে আছে বিজেপি। তাদের তরফ থেকে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে।

তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, “কোভিড হয়েছে, আমফান হয়েছে- একটাও টাকা দেয়নি কেন্দ্র। উল্টে ওরা হিসাব চাইছে। আমরা স্বাধীন থাকব, কারও ভয়ে থাকব না”। এরপরেই তৃণমূল নেত্রী জানান “বাংলা গুজরাট হবে না, বাংলাতে গুজরাট বানাতে দেব না”

আরও পড়ুন : শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড, বিজেপির উত্তরকন্যা অভিযানকে কটাক্ষ পার্থর

এদিন, মেঠো ভঙ্গিতেই দলীয় কর্মীদের উজ্জ্ববিত করেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই আক্রমণাক্তক ভঙ্গিতে ছিলেন মমতা। সরাসরি বিজেপির পাশাপাশি সিপিআইএম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, এরা হল রক্ষক-ভক্ষক-তক্ষক।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...