Saturday, March 28, 2026

সরকারি হাসপাতাল যাচ্ছে বেসরকারি হাতে? দুর্নীতির আশঙ্কা প্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে সরকারি পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির পথ প্রশস্ত করতে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। সেখানেও দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার টুইট করে তিনি লেখেন, ‘অনেক কিছু ঘটে যাওয়ার মধ্যে আরও একটি ঘটনা। আশা করি, অতিমারির সরঞ্জাম কেনাকাটার পুনরাবৃত্তি হবে না। যেখানে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।’

এর আগেও নাইসেডে কোভ্যাক্সিনের পরীক্ষার উদ্বোধনে এই সরঞ্জাম কেনাকাটা নিয়েই প্রশ্ন তুলে রাজ্যপাল বলেছিলেন, ‘যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরা কী করে তদন্ত কমিটির সদস্য হতে পারেন’। এদিনের টুইটে ‘আই ওয়াশ’ শব্দটি তিনি ব্যবহার করেছেন।

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে একাধিক বেসরকারি সংস্থা মেডিক্যাল কলেজ গড়তে আগ্রহী। কিন্তু মেডিক্যাল কলেজ গড়ার জন্য জমি বা ভবন থাকলেও ৩০০ শয্যার যে হাসপাতাল প্রয়োজন তা বেসরকারি সংস্থাগুলোর নেই। সেই জন্য সরকারি হাসপাতালের পরিকাঠামো কয়েক বছরের জন্য ভাড়া নিতে চায় সংস্থাগুলি। রাজ্য সরকার অনুমতি দিলে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আওতায় মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য আবেদন করবে। বেসরকারি সংস্থাগুলির প্রস্তাবের কথা উল্লেখ করে যে সকল সংস্থা কলেজ গড়তে ইচ্ছুক তাঁদের কাছে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ চেয়ে এদিনের বিজ্ঞপ্তি।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...