Friday, April 3, 2026

৯০-এর বৃদ্ধাই প্রথম ফাইজার করোনা টিকা পেলেন ইংল্যান্ডে, বললেন জন্মদিনের আগাম সেরা উপহার

Date:

Share post:

বরিস জনসনের দেশে চলছে গণটিকাকরণ। তারই প্রথম প্রয়োগ করা হল ৯০ বছরের এক বৃদ্ধার ওপর। নাম মার্গারেট কিনান, সামনের সপ্তাহেই তিনি ৯১-এ পড়বেন। মার্গারেট বলেছেন, জন্মদিনের এটাই আগাম সেরা উপহার। ফাইজার এবং বায়োএনটেক কোভিড টিকার ৮০০,০০০ ডোজ দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহে। তার প্রথমটি পেয়েছেন ৯০-এর মার্গারেট।

চলতি মাসের শেষে ৪০ লক্ষ টিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই টিকা ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের আগে দেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, করোনায় যাঁদের মৃত্যুর আশঙ্কা সব থেকে বেশি, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

মার্গারেট কিনান এনিসকিলেন এলাকার বাসিন্দা। তিনি জানাচ্ছেন, প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করে তিনি গর্বিত। তাঁর জন্মদিনের এটাই সেরা আগাম উপহার। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছর ভালোভাবে উদযাপন করতে পারবেন। এই বছরটা তো একা থেকেই কেটে গেল। তিনি আরও বলেছেন, যদি কাউকে এই টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে তাঁর পরামর্শ, নিয়ে নিন। যদি তিনি ৯০-তে পিছপা না হন, অন্যরা পারবেন না কেন।

গত সপ্তাহে রেগুলেটররা ফাইজারের করোনা টিকার ওপর ছাড়পত্র দেওয়ার পরই বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকা প্রয়োগ শুরু করেছে ইংল্যান্ডে। তবে এই টিকা কতটা কার্যকর হবে, তা এখনই পরিষ্কার নয়। এখনও পর্যন্ত এটি নেওয়া বাধ্যতামূলক করা হয়নি। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, তাঁদের দীর্ঘ পথ যেতে হবে। যাত্রা শুরু করা গেল।

আরও পড়ুন-ভূগোলের পাঠ্যবইয়ে বদলাবে তথ্য, বেড়েছে এভারেস্টের উচ্চতা

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...