Sunday, April 5, 2026

ভারত বনধের মাঝেই সন্ধে ৭টায় কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কৃষকদের ডাকা বনধে কার্যত অচল গোটা দেশ। এহেন অবস্থার মাঝেই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠক রয়েছে সরকারের। তার মাঝেই হঠাৎ অমিত শাহের এই বৈঠকের ডাক স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাতটায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা। এদিন সকালেই কৃষকদের কাছে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কৃষক সংগঠনের ১৩ জন সদস্যকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বৈঠকে। আগামীকাল পূর্বঘোষিত বৈঠক থাকা সত্ত্বেও কেন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠক ডাকলেন তা নিয়ে জল্পনা চড়েছে।

আরও পড়ুন:ভারত বনধ: রাজ্যে রাজ্যে একনজরে

সূত্রের খবর অমিত শাহ সিঙ্ঘু, টিকরী এবং গাজীপুর-দিল্লি বর্ডারে অবস্থানরত কৃষক নেতাদের এই বৈঠকে ডেকেছেন। কৃষক নেতা রাকেশ টিকৌতকেও ডাকা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ জানান, ‘আমার কাছে ফোন এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে ডেকেছেন। আমার সঙ্গে আরও একাধিক নেতা সন্ধ্যে সাতটার এই বৈঠকে যোগ দেবেন।’

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...