Saturday, June 27, 2026

পাস ও অনার্সের খালি আসনে ভর্তির জন্য চালু অনলাইন পোর্টাল

Date:

Share post:

ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও স্নাতক স্তরে ভর্তি হওয়ার ও পছন্দমাফিক বিষয় নিয়ে পড়ার সুযোগ পেতে চলেছেন পড়ুয়ারা। পছন্দ মাফিক বিষয় নিয়ে অনার্স পড়ার জন্য এই প্রথমবার অনলাইন পোর্টাল খুলে দেওয়া হচ্ছে। এই সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র বীরভূমের কলেজগুলিতে। শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে কোভিড পরিস্থিতিতে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জানানো হয়েছে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কলেজ গুলি এখনই খোলা হবে না। পঠন পাঠন ও ভর্তিল গোটা ব্যাপারটাই অনলাইনে চলবে। পাঠ্যসূচির আর কমাতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।
জেলার কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন সরকারের উচ্চশিক্ষা দফতর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে নির্দেশিকা পাওয়ার পরই কলেজে পাস ও অনার্সের খালি আসনে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের থেকে পড়ুয়াদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন : মিল্লি আল আমিন কলেজ: আদালতে যাওয়ার হুমকি বৈশাখীর, পাল্টা যা বললেন ফিরহাদ

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...