Thursday, April 2, 2026

বনধের সময় বদল! সুর চড়িয়েও দরদী কৃষকরা

Date:

Share post:

সিঙঘু সীমান্তে কৃষক বিক্ষোভ চলছেই। আজ ১৩ দিনে পড়ল আন্দোলন। এই কৃষক আন্দোলনের জেরেই মঙ্গলবার দেশজুড়ে বনধ পালিত হচ্ছে । বনধের অংশ হিসেবে হাইওয়ে টোলগুলিতে বিক্ষোভ দেখান হবে। সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সংগঠন। তবে সাধারণ মানুষের কথা ভেবে এই বনধের সময়কে সীমিত করা হয়েছে । কৃষকদের তরফে জানানো হয়েছে সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত পালিত হবে। তিনটি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা।

সরকারের সঙ্গে আলোচনায় তারা তিনটি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে। সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু তা সফল হয়নি। রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে স্বাগত জানানোর পাশাপাশি সমর্থন জানিয়েছে। কৃষক সংগঠন এআইএসসিসি জানিয়েছে সমাজের একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরোধিতা করছে। কৃষকদের পাশে দেশের এগারোটি রাজনৈতিক দল রয়েছে। সেই তালিকায় রয়েছে কংগ্রেস, ডিএমকে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সি পি আই এম এল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেশনালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সমর্থন জানিয়েছে জম্মু-কাশ্মীরের পিজিডি সরকারের সঙ্গে বারবার বৈঠকের পরেও সমাধানসূত্র মেলেনি তাই ভারত বনধ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন-হিম্মত থাকলে চলুন এই ‘দু পয়সার নেত্রী’কে সব সংবাদমাধ্যম বয়কট করি, অভিজিৎ ঘোষের কলম

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...