Friday, April 3, 2026

ভূগোলের পাঠ্যবইয়ে বদলাবে তথ্য, বেড়েছে এভারেস্টের উচ্চতা

Date:

Share post:

বদল হবে ভূগোলের পাঠ্যবইয়ে এভারেস্ট সংক্রান্ত তথ্য। কিন্তু কী কারণে? বেশ কিছুদিন ধরে বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত তা নিয়ে মতবিরোধ চলছিল নেপাল ও চিনের। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে নেপালের কেপি শর্মা ওলির সরকার ঘোষণা করে যে, সম্প্রতি বেড়ে গিয়েছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাৎ, .৮৬ মিটার বেড়ে গিয়েছে বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা।

এদিন নেপালের বিদেশ মন্ত্রী ঘোষণা করেছেন, এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। ১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছিল এভারেস্টের সাম্প্রতিকালের উচ্চতা। সেইসময় জানা গিয়েছিল, এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮মিটার। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার পক্ষ থেকে জানানো হয়, এর জেরে এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। এরপর থেকে নেপাল চিনের সঙ্গে চুক্তি করে শৃঙ্গের উচ্চতা মাপার জন্য একটি দল পাঠায়। ২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেজিংয়ের যৌথ প্রচেষ্টার কথা ঘোষণা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং নেপাল সফরের সময়ই ওই চুক্তিকে সাক্ষর করেন। এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল শি জিনপিংয়ের সরকার। সেই দু-বার চিনের হিসেবে এভারেস্টের উচ্চতা ছিল ৮৮৪৮.১৩ মিটার এবং ৮৮৪৪.৪৩ মিটার। তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট কুয়োমোলাঙ্গমা।

বিশেষজ্ঞদের দাবি, ২০১৫ সালে ভয়ংকর কম্পনের পরই সমগ্র হিমালয় পর্বতমালায় বিপুল পরিবর্তন আসে। ভূমিকম্পের জেরেই বদল আসতে পারে হিমালয়ের পর্বতশৃঙ্গগুলির উচ্চতা। ১৮৪৯সালে এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয়। তারপর ৬ বছর ধরে সেই কাজ চলার পর এভারেস্টের উচ্চতা ২৭হাজার ২ ফুট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন-কৃষকদের পাশে দাঁড়িয়ে ‘পদ্মবিভূষণ’ ত্যাগ করা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন মোদির

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...