Tuesday, February 24, 2026

ঘন কুয়াশার ঢেকেছে শহর, শীত উধাও দক্ষিণবঙ্গে

Date:

Share post:

গত তিন দিন ধরে ঘন কুয়াশায় ঢাকছে শহর। বেড়েছে বায়ুদূষণও। তবে ডিসেম্বর মাস চললেও দেখা মেলেনি শীতের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩০.২ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি করে বেশি। তার মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কলকাতার মুখ।

আগামীকাল থেকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ কেটে রোদের দেখা মিললেই নামবে তাপমাত্রার পারদ। তবে দক্ষিণের দেখা মিলবে না শীতের। ১৫ ডিসেম্বরের আগে শীত ঢোকার সম্ভাবনা নেই বলেই খবর হাওয়া অফিসের তরফে। অন্যদিকে এদিন দৃশ্যমানতা স্বাভাবিকের নীচে নেমে যাওয়া বিমান পরিষেবা ব্যহত কলকাতা বিমানবন্দরে। আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল কলকাতা বিমানবন্দর।

বিমানবন্দর সূত্রের খবর, দৃশ্যমানতা ৫০ মিটারেরও নীচে নেমে গিয়েছে। তাই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতির পর বিমান পরিষেবা স্বাভাবিক হলেও দেরিতে চলছে বেশ কিছু বিমান।

আরও পড়ুন-কৃষি আইনের প্রতিবাদে ভারত বনধ, শহরে মিশ্র প্রতিক্রিয়া

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...