Tuesday, March 24, 2026

ট্রাক্টর, সবজি, কোদাল নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে শুরু তৃণমূলের কৃষক আন্দোলন

Date:

Share post:

কৃষক স্বার্থে আজ, মঙ্গলবার থেকে পথে তৃণমূল কংগ্রেস। আগামী তিনদিন গান্ধীমূর্তির পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ। যেখানে ১০ ডিসেম্বর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন হচ্ছে। যার নেতৃত্বে আছে বিধায়ক বেচারাম মান্না। মঞ্চের সামনে ঝুড়ি করে বিভিন্ন সবজি রেখে প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে মাটিতে ধান ছড়িয়ে লেখা হয়েছে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে। রাখা হয়েছে একটি কোদাল এবং প্রতীকী ট্রাক্টর।

আরও পড়ুন – ভারত বনধ: রাজ্যে রাজ্যে একনজরে

এদিকে, কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। ধর্মঘটের ইস্যুগুলিকে নৈতিক সমর্থন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বনধ-কে সমর্থন নয়। কৃষকদের পাশে থাকতে তৃণমূল আন্দোলনের অন্য এক রূপরেখা তৈরি করেছে।

মোদি সরকারের আমলে কৃষক ও শ্রমিকরা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। স্বার্থ বিরোধী বিল এনে কৃষক ও শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের স্বার্থেই ফের পথে নামলো তৃণমূল।

গান্ধীমূর্তির পাদদেশে কৃষক স্বার্থে আন্দোলনকে অন্যমাত্রায় নিয়ে যেতে চাইছে তৃণমূল। ফসল ও চাষের সরঞ্জাম নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল। এই কর্মসূচিতে গ্রামাঞ্চল থেকেও যোগ দেবেন কৃষকরা। রাজ্যের প্রতিটি ব্লকেও কর্মসূচি নেওয়া হয়েছে। কিষাণ খেতমজদুর শাখার সভাপতি বেচারাম মান্না বলেন, বিজেপি কৃষক বিরোধী। কৃষকদের উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার কোনও দৃষ্টি দেয়নি। দেশের কৃষকদের চরম দুরস্থার মধ্যে ঠেলে দিয়েছে কেন্দ্র সরকার। এদিকে কৃষক স্বার্থে ভারত বনধ-কে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে তৃণমূল।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...