Saturday, April 4, 2026

কাশ্মীরে ফের গুলির লড়াই, নিহত ৩ জেহাদি

Date:

Share post:

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জিহাদির মৃত্যু হয়েছে বলে খবর । বুধবার ভোররাতে পুলওয়ামার টিকেন গ্রামে অপারেশন চালায় যৌথবাহিনী। কারণ সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল বেশ কয়েকজন জিহাদি ঢাকা দিয়ে রয়েছে । সেই খবরের উপর ভিত্তি করেই বাহিনী গোটা গ্রাম ঘিরে ফেলে। কাশ্মীর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী যৌথভাবে তল্লাশি শুরু করে । ভোরের আলো ফোটার আগেই শুরু হয় গুলির লড়াই । জওয়ানদের লক্ষ্য করে লাগাতার গুলি ছুড়তে থাকে জেহাদিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও । এই লড়াই চলাকালীন এক গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও জখম মারাত্মক নয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । গুলির লড়াই শেষে যৌথবাহিনী চিরুনি তল্লাশি করে দুটি দেহ উদ্ধার করে। যদিও তাদের নাম-পরিচয় জানা যায়নি । কিন্তু তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা গেছে ।

আরও পড়ুন-সরকারের পাঠানো প্রস্তাবে অখুশি, আগামী রণনীতি সাজাতে বৈঠক কৃষকরা

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...