Sunday, June 28, 2026

কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ট্রেন ও বিমান পরিষেবায় বিঘ্ন

Date:

Share post:

কুয়াশাচ্ছন্ন বুধবারের সকালও। ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। বেলা গড়ালেও এখনও অধিকাংশ জায়গা থেকেই সরেনি কুয়াশার চাদর। সকাল থেকে চারদিক কুয়াশাতে ঢেকে যাওয়ায় কমেছে দৃশ্যমানতা। যার জেরে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় ভোরের অধিকাংশ ট্রেন ধীর গতিতে চলছে। যার জেরে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে ট্রেনগুলির। লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল করছে অনিয়মিত । একই অবস্থা বিমানের ক্ষেত্রেও। কুয়াশার কারণে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সকাল কুয়াশাচ্ছন্ন থাকবে। যদিও বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...