Monday, April 13, 2026

বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে উদ্বেগ: টুইট রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতলে ভর্তি করার খবর পেয়েই টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খবরটি শুনে চিন্তিত। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি”।

টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি”। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাঁর সাম্প্রতিক শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন বলেও জানান রাজ্যপাল।

বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপর তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা কম ছিল।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই সিপিআইএম নেতা। এদিন, সমস্যা আরও বাড়ে। তারপর চিকিৎসকদের পরামর্শমতো দুপুর ১.৫০ নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ভূয়সী প্রশংসা শত্রুঘ্নর

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...