Friday, April 3, 2026

বাংলা দখলের লক্ষ্যে বিশাল “ওয়াররুম” উদ্বোধন করলেন নাড্ডা, পুজো দিলেন কালীঘাটে

Date:

Share post:

লক্ষ্য বাংলা দখল। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাই নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে এবং ভোটের রণকৌশল তৈরি করতে কোনও খামতি রাখছে না গেরুয়া শিবির। তৃণমূলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে তাই সর্বাগ্রে প্রয়োজন “ওয়াররুম”। যেখান থেকে তৈরি হবে ব্লু প্রিন্ট। একেবারে কর্পোরেট কায়দায় গোটা বিষয়টি পরিচালিত হবে। তাই প্রয়োজন বিশাল ওয়াররুম। যেখানে শুধু রাজ্য বা জেলা নেতৃত্ব নয়, কেন্দ্রীয় নেতৃত্ব সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারবেন। তাই এক বৃহৎ পরিসরে প্রয়োজন ছিল।

এবার তাই রাজ্য বিজেপির ঠিকানা ৬ নম্বর মুরলি ধর সেন লেনের রাজ্য দফতর নয়, হেস্টিংসে ২ নম্বর সেন্ট জর্জেস গেট রোড। আটতলা নিয়ে তৈরি একুশের মহাযুদ্ধের থিঙ্ক ট্যাঙ্ক কাজ করবে নতুন কার্যালয় থেকে। আজ, বুধবার দু’দিনের রাজ্য সফরে এসে সেই ওয়ার রুমের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

কী ব্যবস্থা থাকছে এই ওয়ার রুমে?

(১) ৬৫০ বর্গফুট জায়গায় আইটি সেল

(২) কল সেন্টার রয়েছে

(৩) হেলিকপ্টার ও গাড়ি মনিটরিং সেন্টার

(৪) বিশ্রামাগার

(৫) রাজ্য সভাপতির ঘর

(৬) সহ-সভাপতি ও সম্পাদক মন্ডলীর ঘর

এর বাইরে দুদিনের সফরসূচিতে আজ বুধবার প্রথম দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি ভবানীপুরের গৃহসম্পর্ক অভিযানে যোগ দিয়ে বেশ ক’টি বাড়িতে ঘুরে সেখানকার নাগরিকদের অভিযোগ, সমস্যার কথা শুনলেন।

সন্ধ্যায় নাড্ডা কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন। তার প্রথম দিনের কলকাতা শহরে সর্বক্ষণের সঙ্গী ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন-মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে কৃষকদের পাশে থাকার বার্তা বিরোধীদের

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...