Sunday, May 24, 2026

বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলার তালিকায় নির্মলা সীতারমণ, হাসিনা, কমলা হ্যারিস

Date:

Share post:

বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলার তালিকায় রয়েছেন তিনজন ভারতীয়। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় ভারতীয় মহিলাদের মধ্যে সবার উপরে স্থান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। বাকি দুজন হলেন রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার শ।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় প্রথম নাম জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের। দ্বিতীয় স্থানে ক্রিশ্চিনা লগার্দে। তৃতীয় স্থানে হবু মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৩৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার উপরে স্থান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারের থেকে অনেকটা পিছিয়ে গিয়েছেন। একটা সময় ফোর্বসের তালিকায় উপরের সারিতে নাম থাকত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। এবারে প্রথম ১০০ জনের মধ্যেও নেই তিনি।

জানা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অর্থমন্ত্রীর পদে থাকার দরুন এমনিতেই চুড়ান্ত প্রভাবশালী নির্মলা। সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন। নির্মলা ছাড়াও ফোর্বসের প্রথম ১০০ জনের তালিকায় আছেন এইচসিএল কর্পোরেশন-এর সিইও রোশনি নাদার মালহোত্রা। ১০০ জন ক্ষমতাশালী মহিলাদের তালিকায় তৃতীয় নাম কিরণ মজুমদার শ’। তিনি এই তালিকায় রয়েছেন ৬৮তম স্থানে। দেশের ‘সেলফ মেড’ মহিলা শিল্পপতিদের মধ্যে সবচেয়ে ধনী তিনিই।

প্রত্যেকবারের মতো এবারেও ফোর্বসের তালিকায় বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। সূত্র অনুযায়ী, মর্কেল এখনও ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেত্রী। আর ইউরোপের বৃহত্তম অর্থনীতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁর হাতে। স্বাভাবিকভাবেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলাও তিনি।

কমলা হ্যারিস এই প্রথমবার ফোর্বসের তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে জায়গা পেলেন। কমলাই মার্কিন মুলুকের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন। স্বাভাবিকভাবেই প্রভাবশালীদের তালিকায় উপরের সারিতে তিনি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ভূয়সী প্রশংসা শত্রুঘ্নর

Related articles

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...