Saturday, June 13, 2026

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতালে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ-তে। দেওয়া হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশন।
তাঁকে দেখতে বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই সময় পরিবারের সবাই হাসপাতলে আছে। আমরাও পরিবারের পাশে আছি। তার দ্রুত আরোগ্য কামনা করি। উনি দ্রুত সেরে উঠুন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে এখনও আমরা সম্মান করি।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
বিকেল পাঁচটায় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক।রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর  করোনা রিপোর্ট নেগেটিভ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...