Saturday, April 4, 2026

জেপি নাড্ডার উদ্বোধনের পরদিনই অফিস নিয়ে অভিযোগ, মানতে নারাজ বিজেপি

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবারই ভার্চুয়াল উদ্বোধন করেছেন দলের মালদহ জেলার নতুন অফিস। দলীয় সূত্রের দাবি, প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে তিনতলা ভবনটি তৈরি হয়েছে। কিন্তু চালু হওয়ার পরের দিনই ওই ভবনের অনেকটাই বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন খোদ ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা প্রাক্তন পুর চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ। পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের জন্য নোটিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নীহার ঘোষ জানান, তিনি পুর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল দাবি করেছেন, পুর বিধি মেনেই সব নির্মাণ হয়েছে। তাঁর কটাক্ষ, বিজেপির উত্থান রাজনৈতিক ভাবে রুখতে না পেরে নানা অপপ্রপচার করছে তৃণমূল।

ইংরেজবাজার পুর এলাকায় বিজেপির কার্যালয়ে তৈরির কাজ অনেক দিন আগেই শুরু হয়। এতদিন অবশ্য তা নিয়ে সরাসরি কোনও অভিযোগ পুরসভা তোলেনি। ঘটনাচক্রে, বিজেপির জেলা সভাপতিও এক সময়ে পুরসভার কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ফলে, পুর বিধি তাঁরও জানা রয়েছে। বিজেপির কয়েকজন নেতা জানান, নোটিস পেলে তাঁরাও আইনি পদক্ষেপ করবেন।

বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটে মালদা থেকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কাজকর্মের তদারকিও হতে পারে। সেই মতো কেন্দ্রীয় ও প্রদেশ স্তরের কয়েক নেতা যাতে ওই কার্যালয়ে থাকতে পারেন সেই মতো ঘর তৈরি করা হয়েছে। তিনতলায় রয়েছে মিটিং হল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...