Saturday, June 13, 2026

নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

Date:

Share post:

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কলকাতা সফরে পুলিশের নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন : গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে টুইট মমতার

গতকাল, বুধবার শহরের বিভিন্ন জায়গায় নাড্ডার কর্মসূচিতে কলকাতা পুলিশের নিরাপত্তার ফাঁক খুঁজে পেয়েছে গেরুয়া শিবির। যথাযত নিরাপত্তার আয়োজন করেনি বলে এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে চিঠিতে। সেখানে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, হেস্টিংসে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের সামনে হাতে লাঠি নিয়ে কয়েকশো মানুষ ভিড় করেছিল। কালো পতাকা দেখানো হয়েছে। পুলিশ তাদেরও বাধা দেয়নি। নাড্ডার গাড়ির কাছেও পৌঁছে গিয়েছিল মারমুখী জনতা, চিঠিতে এমনও অভিযোগ জানানো হয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...