Friday, April 3, 2026

ডায়মন্ড হারবারে ধুন্ধুমার: নাড্ডা-সহ বিজেপি নেতৃত্বের কনভয়ে হামলার অভিযোগ, নামলো RAF

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফর ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সকাল থেকেই তৃণমূলের মিটিং, মিছিল, বিক্ষোভ অবরুদ্ধ গোটা ডায়মন্ড হারবার। বেলা যত গড়াচ্ছে উত্তেজনা ততই বাড়ছে। এবার ডায়মন্ড রোডের উপর শিরাকোলে ব্যাপক উত্তেজনা। জেপি নাড্ডা-সহ বিজেপি নেতৃত্বের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : নাড্ডার কর্মসূচির আগেই তৃণমূলের মিছিল-মিটিং-বিক্ষোভে অবরুদ্ধ ডায়মন্ড হারবার

অভিযোগ, পথ আটকানো হয় বিজেপি সভাপতির কনভয়। পাথর ছুঁড়ে ভাঙা হয় তাঁর গাড়ির কাঁচ। দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরা, সম্বিৎ পাত্র, শিবপ্রকাশ-সহ সকলের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তবে পুলিশ এসে নাড্ডা-সহ বাকিদের কনভয় পার করিয়ে দেয়।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপি নেতাদের কনভয় বেরিয়ে যাওয়ার পর উত্তেজনা আরও চরমে ওঠে। বাইক মিছিল করে যাওয়া বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। হাতাহাতি থেকে পাথর ছোঁড়াছুড়ি কিছুই বাকি ছিল না। পরিস্থিতি মোকাবিলায় ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন মোড়ে মোড়ে RAF নামানো হয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...