Wednesday, June 24, 2026

বিয়ের পর জামিন পেলেন ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

Date:

Share post:

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে কারাগারে থাকা আসামির সঙ্গে ধর্ষিতার সম্মতিতে কারাফটকেই বিয়ে অনুষ্ঠানের পর গোদাগাড়ি উপজেলার দিলীপ খালকোকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিনের অপব্যবহার হলে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথ খালকোর ছেলে দিলীপ খালকোর সঙ্গে তার পিসতুতো বোনের ভালোবাসার সম্পর্ক ছিল। এর সূত্র ধরে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় অভিযুক্ত দিলীপ। এর কিছুদিন পর  গর্ভবতী হয়ে পড়েন ওই মহিলা। পরবর্তী সময়ে দিলীপ খালকো তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় এ নিয়ে সালিশের মাধ্যমে সময়ক্ষেপণ হয়। শেষ পর্যন্ত সালিশের মাধ্যমে কোনও সুরাহা না হওয়ায় ওই মহিলা ২০১১ সালের ২৩ অক্টোবর স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে পরীক্ষা করে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি জানতে পারেন।

এরপর ২০১১ সালের ২৫ অক্টোবর গোদাগাড়ি থানায় দিলীপ খালকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই ওই মহিলা। এ মামলায় আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৯ জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। এরপর বিচার শেষে ২০১২ সালের ১২ জুন দিলীপ খালকোকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন আদালত। রায়ে বলা হয়, যখন ওই মহিলা ধর্ষণের শিকার হন তখন তার বয়স ছিল ১৪ বছর।

২০১২ সালের ওই রায়ের পর থেকে এখন পর্যন্ত দিলীপ কারাগারেই আছে। সম্প্রতি কারাগারে থেকেই দিলীপ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানায় সে। আবেদনটির ওপর শুনানিকালে দিলীপের আইনজীবী হাইকোর্টকে জানান, ওই মহিলা আদালতে হাজির হয়েছেন। তারা বিয়ে করতে সম্মত হয়েছেন। জামিন পেলে তাদের মধ্যে বিয়ে হবে। এ অবস্থায় হাইকোর্ট কারাফটকে তাদের বিয়ের আয়োজন করতে রাজশাহীর কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। সে নির্দেশনা মেনেই বিয়ে হয়।

আরও পড়ুন- পাঁচ সন্তানের মাকে গণধর্ষণ, অভিযোগ সতেরো জনের বিরুদ্ধে

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...