Saturday, May 23, 2026

গরু পাচারকাণ্ড: সিবিআই হেফাজত খারিজ, এনামুলের ১৪ দিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে আজ, শুক্রবার অন্যতম অভিযুক্ত এনামুল হকের সিবিআই হেফাজতের আবেদন খারিজ করে দিল আসানসোল সিবিআই আদালত। বরং, তাকে ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকেও ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক আজ, শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছে। গরু পাচারকাণ্ডে আরেক অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারও এদিন আদালতে হাজির হয়েছিল। এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্যে এনামুল হককে আদালতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, ১০দিন ধরে জেল হেফাজতে থাকার পর সতীশ কুমারকে এদিন আদালতে তোলা হয়।

এনামুল ও সতীশকে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য দু’জনকেই নিজেদের হেফাজতে চেয়েছিলেন সিবিআই কর্তারা। কিন্তু তাঁদের সেই আবেদন খারিজ হয়ে যায়। পুলিশ হেফাজত হয় এনামুলের।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...