Tuesday, June 23, 2026

বঙ্গধ্বনি পদযাত্রায় সামিল করোনা-মুক্ত গৌতম দেব

Date:

Share post:

করোনা থেকে সবে সুস্থ হয়েছেন। তবু বঙ্গধ্বনি কর্মসূচিতে ৭ কিলোমিটার পদযাত্রায় সামিল গৌতম দেব। কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী। চিকিৎসকেরা তাঁকে গোটা ডিসেম্বর মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে বিজেপি তাঁর এলাকায় লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে দেখে ডাক্তারের পরামর্শ না মেনেই ময়দানে নেমে পড়লেন গৌতম দেব।

শুক্রবার, বঙ্গধ্বনি শীর্ষক কর্মসূচি শুরু করেন তাঁর এলাকায়। সকালে ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়াডাঙ্গা থেকে শুরু হয় বঙ্গ ধ্বনির পদযাত্রা। সেখানে রাজ্যের নানা নানা ক্ষেত্রে কীভাবে উন্নয়ন হয়েছে, কোন প্রকল্পের কত মানুষকে সুবিধা দেওয়া হয়েছে সেই খতিয়ান ছিল। সব মিলিয়ে রাজ্য সরকারের দশ বছরের রিপোর্ট কার্ড সামনে রেখে প্রায় ৭ কিলোমিটার পদযাত্রা হয়। তবে গৌতম দেব মাঝরাস্তা থেকে একটি গাড়িতে করে গন্তব্যে পৌঁছন।

কন্যাশ্রী থেকে সবুজ সাথী, যুবশ্রী থেকে স্বাস্থ্যসাথী, সব প্রকল্পই মানুষের কাছে সমাদৃত হয়েছে ও হচ্ছে। গৌতম দাবি করেন, এলাকাবাসীরা রাজ্য সরকারের নানা কর্মসূচিতে উপকৃত বলেই স্বতঃস্ফুর্ত ভাবে পদযাত্রায় সামিল হয়েছেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ না মেনে এত তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে পড়া নিয়ে প্রশ্ন করা হলে পর্যটন মন্ত্রী জানান, এখন ঘরে বসে থাকার সময়। কোনও শক্তিকে এলাকায় অশান্তি তৈরি করতে দেওয়া যাবে না বলে তিনি জানিয়ে দেন।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...