Saturday, June 13, 2026

নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ, মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনাকে কেন্দ্র যে সহজ ভাবে নেবে না সেকথা আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে নাড্ডার উপর হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১৪ ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের এই দুই শীর্ষ আমলাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ চাপে রাজ্য সরকার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনায় শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সূত্রের খবর, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিজেপি নেতাদের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করেনি রাজ্য পুলিশ এবং সার্বিকভাবে রাজ্যের নিরাপত্তাব্যবস্থাও সন্তোষজনক। রাজ্যপালের এহেন রিপোর্ট হাতে আসার পরই আগামী ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে রাজ্যের নিরাপত্তায় সম্পূর্ণরূপে ডিজিপি ও মুখ্যসচিবের। কোনওভাবেই ভিআইপিদের নিরাপত্তা সঙ্গে আপোস করা যাবে না রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য। অনুমান করা হচ্ছে ১৪ ডিসেম্বর রাজ্যের ওই দুই শীর্ষ আমলার কাছে এ বিষয়ে রিপোর্ট চাওয়া হবে। রিপোর্টে সন্তুষ্ট না হলে তাদের কড়া হুঁশিয়ারি এমনকি শাস্তিমুলক পদক্ষেপ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:রাজনৈতিক অপসংস্কৃতি: পরিকল্পিত হামলা, অভিষেকের বাসভবনে কালি

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার হামলার ঘটনায় ইতিমধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৭জনকে। যারা প্রত্যেকেই ওই হামলার ঘটনার সময় উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি ডায়মন্ড হারবারে রাতভর তল্লাশি চালানো হয়েছে পুলিশের তরফে। সবমিলিয়ে উপর হামলার ঘটনায় বর্তমানে বেশ চাপে রাজ্য সরকার। পাশাপাশি বঙ্গে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ক্রমাগতভাবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...