Monday, April 6, 2026

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক পদে বাংলাদেশকে সমর্থন করবে ভারত

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের (সিয়েরো) নির্বাহী পরিচালক পদে বাংলাদেশের প্রার্থিতায় নিজেদের সমর্থনের কথা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই সমর্থনের কথা জানান। বৈঠকে করোনা ভাইরাস মহামারির কারণে ভারতীয় ভিসা পেতে বাংলাদেশি নাগরিকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন দোরাইস্বামী।

হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বলেন, বিভিন্ন ক্ষেত্রে ৯০ শতাংশ ভারতীয় ভিসা ইতোমধ্যে দেওয়া শুরু হয়েছে, আর বাকিগুলো কোভিড-১৯ পরিস্থিতির উপর নির্ভর করে দেওয়া হবে। বিক্রম কুমার সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিনের তিন কোটি ডোজ সরবরাহের প্রক্রিয়ার কথা উল্লেখ করেন। পারস্পরিক সুবিধার জন্য দু’দেশের মধ্যে ব্যবসায়িক পর্যায়ে আন্তঃসংযোগ বাড়ানোর কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতীয় হাইকমিশনার এবং তার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও শুভেচ্ছা জানান।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...